বিশ্বকাপের প্রাথমিক দলে মেসির সঙ্গী কারা?

বিশ্বকাপের প্রাথমিক দলে মেসির সঙ্গী কারা?

বিশ্বকাপের প্রাথমিক দলে মেসির সঙ্গী কারা ? বিশ্বকাপ শুরু হতে আর ৩১ দিন বাকি থাকতেই প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। সোমবার ৫৫ স...

khelalive update
khelalive update
5 min read

বিশ্বকাপের প্রাথমিক দলে মেসির সঙ্গী কারা ? বিশ্বকাপ শুরু হতে আর ৩১ দিন বাকি থাকতেই প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। সোমবার ৫৫ সদস্যের তালিকা প্রকাশ করেন লিওনেল স্কালোনি। এই তালিকা থেকেই পরে চূড়ান্ত ২৬ জন বেছে নেওয়া হবে।

প্রাথমিক দলে জায়গা হয়নি পাওলো দিবালা, আনহেল কোরেয়া ও ভালেন্তিন কাস্তেয়ানোসের মতো আলোচিত কয়েকজন ফুটবলারের। দীর্ঘদিন জাতীয় দলের পরিকল্পনায় থাকা এই তিনজন এবার প্রাথমিক তালিকাতেই নেই। তাদের বদলে সুযোগ পেয়েছেন মাতেও পেলেগ্রিনো ও মাতিয়াস সুলে।

তালিকায় যেমন অনেক পরিচিত মুখ আছে, তেমনি রয়েছে বেশ কিছু চমকও। এমন কয়েকজনের নাম এসেছে, যাদের আগে জাতীয় দলে ডাকই পড়েনি। গোলরক্ষকদের তালিকায় সবচেয়ে বড় বিস্ময় সান্তিয়াগো বেলত্রান। রিভার প্লেটের এই তরুণ গোলকিপার ছয়জনের তালিকায় জায়গা পেয়েছেন। তবে তার সামনে আছেন অভিজ্ঞ এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেস এবং ফাকুন্দো কাম্বেসেস।

রক্ষণেও এসেছে নতুন কিছু মুখ। নাহুয়েল মোলিনা চোটে পড়ায় আলোচনায় উঠে এসেছেন আগুস্তিন গিয়াই, কেভিন ম্যাক অ্যালিস্তার এবং নিকোলাস কাপালদো। ডিফেন্সে আরও চমক হিসেবে আছেন লাউতারো দি লোলো ও জায়েদ রোমেরো। সবশেষ ফিফা উইন্ডোতে ডাক পাওয়া তোমাস পালাসিওস এবার বাদ পড়েছেন।

 

মিডফিল্ড ও আক্রমণভাগেও স্কালোনি কিছু নতুন নাম রেখেছেন। মিলতোন দেলগাদো ও থোমাস আরান্দার মতো তরুণরা সুযোগ পেয়েছেন। বিশেষ করে আরান্দাকে নিয়ে স্কালোনি ইতিমধ্যেই প্রশংসা করেছেন। পাশাপাশি ফিরেছেন গিদো রদ্রিগেজ, নিকোলাস দোমিঙ্গেজ, আনিবাল মোরেনো ও এমিলিয়ানো বুয়েন্দিয়া। আছেন আলেহান্দ্রো গার্নাচো, ক্লাদিও এচেভেরি ও জিয়ানলুকা প্রেস্তিয়ান্নিও।

 

তবে ৫৫ জনের তালিকা থাকলেও স্কালোনির হাতে খুব বেশি জায়গা ফাঁকা নেই। তৃতীয় গোলরক্ষক, বামপ্রান্তের ব্যাকআপ এবং কয়েকটি পজিশনে চূড়ান্ত সিদ্ধান্ত বাকি আছে। এর মধ্যেও আলোচনার কেন্দ্রে আছেন লিওনেল মেসি। বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ককে ঘিরেই আবারও শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছে আর্জেন্টিনা ।

More from khelalive update

View all →

Similar Reads

Browse topics →

More in Sports

Browse all in Sports →

Discussion (0 comments)

0 comments

No comments yet. Be the first!